এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের জাতীয় পুনর্মিলনী ২০২৬
নীলফামারী স্টেডিয়াম, নীলফামারী
২০০৫ সালে দেশের বিভিন্ন প্রান্তের স্কুলবেঞ্চ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে আমরা ছড়িয়ে পড়েছিলাম জীবনের নানা দিগন্তে। প্রায় দুই দশক পর প্রথমবারের মতো সবাইকে এক মাঠে ডাকা হচ্ছে — বন্ধু, শিক্ষক আর স্মৃতি সবাইকে নিয়ে। আজই রেজিস্ট্রেশন করে জোড়ালো করুন চিরন্তন বন্ধন।
পুনর্মিলনী শুরু হতে আর বাকি:
এক ব্যাচ, সারা বাংলাদেশ
দেশের ৬৪ জেলার স্কুল থেকে ২০০৫ সালে এসএসসি পাস করা বন্ধুদের প্রথমবারের মতো এক মঞ্চে। সেই বছর দেশের হাজারো স্কুলের হাজারো বেঞ্চে একই প্রশ্নপত্রের সামনে বসেছিলাম আমরা — কেউ ঢাকায়, কেউ নীলফামারীতে, কেউ কুমিল্লা কিংবা সাতক্ষীরায়। সময়ের স্রোতে ছড়িয়ে গেলেও ব্যাচের বন্ধন থেকে গেছে অটুট।
জাতীয় পুনর্মিলনী ২০২৬ প্রথমবারের মতো সুযোগ — জেলা-বিদ্যালয় নির্বিশেষে একই ব্যাচের মানুষজন এক মাঠে দাঁড়িয়ে পুরনো গল্প বলবে, নতুন বন্ধুত্ব গড়বে, আর পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবে এক জোড়ালো সহযোগিতার নেটওয়ার্ক।
পুনর্মিলনীর তারিখ, সময় ও স্থান
ক্যালেন্ডারে নোট করে নিন — সেদিন দেখা হবে নীলফামারী স্টেডিয়ামেই।
তারিখ ও সময়
০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার
১০:০০ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
স্থান
নীলফামারী স্টেডিয়াম
নীলফামারী
যোগাযোগ
01717-296829
reunion@batch2005.bd
কারা রেজিস্ট্রেশন করতে পারবেন?
যাঁরা ২০০৫ সালে এসএসসি এবং ২০০৭ সালে এইচএসসি পাস করেছেন — দেশের যেকোনো জেলার, যেকোনো স্কুলের ব্যাচমেটরাই এই আয়োজনে অংশ নিতে পারবেন।
মূল অংশগ্রহণ ফি
সর্বনিম্ন ৳১,০২০ — ইচ্ছা করলে বেশি দিতে পারেন
অতিরিক্ত অর্থ
ব্যাচ কল্যাণ তহবিলে
জার্সি অন্তর্ভুক্ত
রেজিস্ট্রেশনের সাথেই ব্যাচ জার্সি
সাইজ
S - XXL
পেমেন্ট মাধ্যম
যেকোনো একটি মাধ্যম বেছে নিন
সমর্থিত
বিকাশ · নগদ · রকেট